পরিত্যক্ত জায়গা থেকে বোমা উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া মাদরাসার কাছ থেকে চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
পরিত্যক্ত অবস্থায় আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে বোমাগুলো উদ্ধার করে পানি বালুভর্তি বালতিতে রেখে প্রাথমিক নিষ্ক্রিয় করে পুলিশ।

আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা বোমাগুলো ফেলে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
পুলিশ সূত্রে জানা গেছে, মানিকদিয়া এগারপাড়া দাখিল মাদরাসার পাশে বোমা পড়ে থাকার খবর পায় পুলিশ। হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের এএসআই শাকিল খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করতে সক্ষম হন।

এএসআই শাকিল খান জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমাগুলো দুর্বৃত্তরা রাখতে পারে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর