ইউএসএফ এর কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরাম’র চাপরাশিরহাট জোন এর আয়োজনে ঢাকায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১৯- ২০ সেশনের ভর্তি পরিক্ষায় নোয়াখালীর কবিরহাট উপজেলার ৫নং চাপরাশির হাট ইউনিয়নের সেজান মাহমুদ স্থাপত্য বিদ্যা বিভাগে মেধায় ২৬তম স্থান অর্জন করে। আর এ উপলক্ষে এই সংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। গত ২ নভেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সংগঠনের সভাপতি কাজী আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ.এস.এফ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব মিজানুর রহমান শিহাব, সাবেক সভাপতি, ইসলামিক ফাউণ্ডেশনের সিনিয়র কর্মকর্তা জনাব নূর উদ্দিন মুহাদ্দিস, ঢাকা বারের আইনজীবী জনাব সাকিব আল মামুন, সাবেক সহ-সভাপতি, আল আরাফাহ ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জনাব আমিন উল্লাহ, সাউথ ইষ্ট ব্যাংকের সিনিয়র অফিসার জনাব মাহফুজুর রহমান, উত্তরা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জনাব আমির সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ আইনুল ইসলাম মাহবুব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন, প্রকাশনা সম্পাদক আল আমিন ইসলাম আবির, সহ তথ্য বিষয়ক সম্পাদক শাহ পরান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম সহ আরো অনেকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর