খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযানঃ এক ব্যবসায়ীকে জরিমানা

পেঁয়াজের বাজারমূল্য নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে জেলা প্রশাসন চট্টগ্রাম ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ অভিযানে ‘মাহিন এন্টারপ্রাইজ’ নামের এক আড়তদারকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় র‍্যাব-৭ ও সিএমপি সদস্যরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মিশর ও চীন থেকে যথাক্রমে ২৯ টাকা ও ২৭ টাকা দরে আমদানি করা পেঁয়াজ ৮০-৯০ টাকা দরে বিক্রি করছিল খাতুনগঞ্জের কয়েকটি প্রতিষ্ঠান। আমদানিকৃত পেঁয়াজের যাবতীয় খরচ ও ন্যায্য মুনাফা যোগ করে যেখানে পেঁয়াজের পাইকারি মূল্য ৪০-৪৫ টাকা হওয়ার কথা।

সেখানে পাইকারি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা। পেঁয়াজের এমন মাত্রাতিরিক্ত দাম নেয়ার অপরাধে ও পেঁয়াজ আমদানির কাগজপত্র গায়েব করার দায়ে আজ বুধবার খাতুনগঞ্জের ‘মাহিন এন্টারপ্রাইজ’ নামে এক আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৭ ও পুলিশের সহায়তায় পরিচালিত বাজার তদারকি অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব মোহাম্মদ সেলিম হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হোসেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর