জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও ছাত্র শিক্ষকদের হামলার ঘটনায় অভিযুক্ত ফারজানা ইসলাম উপাচার্যপদে থাকার নৈতিকতা হারিয়েছে এবং ছাত্রদের গণঅভ্যুত্থানের ভয়েই জাবি বন্ধ করেছে প্রশাসন বলে দাবি করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মাদ।
০৬ নভেম্বর বুধবার উপাচার্য পতনের সংহতি সমাবেশে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, যে সমস্যা সমাধানের জন্য হল বন্ধ করা হয়েছে সেটা কোন সমাধান নয়।শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা করার মাধ্যমেউপাচার্য তার পদে থাকার পূর্ণ নৈতিক অবস্থান হারিয়েছেন। সরকারী ছাত্র সংগঠনের দ্বারাইদুর্নীতির বিষয়টা প্রকাশ পেয়েছে। কিন্তু সরকার কোন পদেক্ষপ নেয়নি। গণঅভ্যুত্থানের ভয়েইবিশ্ববিদ্যালয় বন্ধ করে রেখেছে প্রশাসন। গণঅভ্যুত্থান হবে এবং তার ফলাফল হিসেবে আপনি (ভিসি)অপসারিত হবেন। ভিসি নিজেই আন্দোলনকে ভিসি বিরোধী আন্দোলনে রূপ দিয়েছে। এইআন্দোলন জাহাঙ্গীরনগরে নয় সারাদেশে ছড়িয়ে পড়বে।
বার্তা বাজার/এম.সি