নীলফামারীতে ফায়ার সার্ভিসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বুধবার (৬ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে এক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিস কার্যালয়ে ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রেদওয়ানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এম হারুন অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোজাম্মেল হোসেন প্রমূখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর