পাহাড়তলীতে রেলওেয়ের উচ্ছেদ অভিযান

চট্টগ্রামে রেলওয়ের প্রায় সাড়ে চার একর অবৈধ দখলি জায়গা উদ্ধার করেছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন পাহাড়তলীতে ১ হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।

বুধবার (৬ নভেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিমের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পাহাড়তলীর আমবাগান ও রেলওয়ে কলোনি এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম বলেন, টিনশেড, সেমিপাকা ও আধা সেমিপাকা মিলিয়ে সর্বমোট ১ হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে চালিয়ে পাহাড়তলী ও পাহাড়তলী চক্ষু হাসপাতালের পেছনে মাস্টার লেন কলোনি সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে রেলের প্রায় সাড়ে ৩ একর জায়গা উদ্ধার সহ ৮৪টি বাসা অবৈধ দখলদারমুক্ত করে সিলগালা করে দেয়া হয়। এর আগে বুধ ও বৃহস্পতিবার নগরের সিআরবি ও পাহাড়তলী এলাকায় উচ্ছেদ করা হয় প্রায় ৪৩০টি অবৈধ স্থাপনা। রেলের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান চলমান থাকবে বলে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম।

প্রসংগত, কিছু অসাধু রেল কর্মকর্তা ও স্থানীয় দালালরা দীর্ঘদিন যাবত রেলওয়ের বরাদ্দহীন এসব বাসা অবৈধভাবে ভাড়া দিয়ে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর