ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে আলফাডাঙ্গা উপজেলাধীন সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজারে ৪টি নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় এসকল উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ)।স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ২৪ লক্ষ টাকা অর্থায়ণে এ ৪টি প্রকল্পের মধ্যে রয়েছে দু’টি চান্দিনা ভিটি,একটি পাবলিক টয়লেট ও বাজারের একটি আঞ্চলিক সড়ক।
এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক মুন্নু মিয়া,মো. ওহাব মিয়া,জাটিগ্রাম বাজারের সাধারন সম্পাদক কুদ্দুস মিয়া,টগরবন্ধ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন,উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হিটান্ত কুমার ঘোষ,জাটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান মিয়া এবং সাবেক বার বার নির্বাচিত সদস্য মাহমুদ মিয়া,ইউপি সদস্য রবিউল মিয়া,হান্নান মোল্যা,রাজ্জাক শেখ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মিয়া মো. সানোয়ার হোসেন প্রমুখ।
বার্তা বাজার/এম.সি