মায়ের কবরেই শায়িত হচ্ছেন খোকা

প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে তার মায়ের কবরেই দাফন করা হবে। বুধবার দুপুরে গোপীবাগ আর কে মিশন রোডে সাদেক হোসেন খোকার বাস ভবনে তার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাদেক হোসেন খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, প্রথমে সিদ্ধান্ত ছিল বাবা মায়ের কবরের পাশেই শায়িত করা হবে, কিন্তু বাবা মায়ের কবরের পাশে কোন খালি জায়গা নেই। আর জায়গা পাওয়া গেছে অনেক দূরে। তাই পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে মায়ের কবরেই তাকে শায়িত করা হবে। এছাড়া খোকা ভাইয়ের ইচ্ছে ছিল মায়ের কবরেই যেন তার করব হয়।

জুরাইন কবরস্থানের নিরাপত্তা দায়িত্বে থাকা আলতাফ হোসেন সরদার জানান, সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে ওনার মায়ের কবরেই তাকে দাফন করা হবে। আগামী কাল সকাল ৭টার থেকে আমরা কবর খননের কাজ শুরু করবো।

জুরাইন কবরস্থানের দুই নম্বর গেইট দিয়ে ঢুকতে তিন চারটি কবরের পরেই চোখে পরবে খোকার মায়ের কবর।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর