নবীনদের স্বাগত জানিয়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) স্নাতক শ্রেণিতে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে ভর্তি পরীক্ষার শেষ দিনে এ মিছিল করে তারা।এসময় মিছিলটি ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মূল ফটকে গিয়ে শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতৃত্ব দেয়া সাবেক সহ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিজানুর রহমান লালন, তৌকির মাহফুজ মাসুদ, বিপুল হোসাইন খান প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর