শ্রীবরদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহর শুভ উদ্বোধন করা হয়েছে। “সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়” এ প্রতিপাদ্যকে ধারণে করে ৬ নভেম্বর বুধবার সকালে শ্রীবরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে সিভিল ডিফেন্স কার্যালয় থেকে এক র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে শ্রীবরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ সানোয়ার হোসেনের সভাপত্বিতে বক্তব্য রাখেন, শ্রীবরদী পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।

পরে অতিথিবৃন্দ ফায়ার স্টেশন প্রাঙ্গণে অগ্নি-নির্বাপণ ও উদ্ধারের সাজ-সরঞ্জামাদি প্রদর্শন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর