কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ হয়।
এ বছর চারটি ইউনিটের অধীনে ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে ৬১ হাজার ৯৪২ জন ভর্তিচ্ছু ভর্তি ফরম পূরণ করেন।
এদিকে এদিন সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৩০ পর্যন্ত ‘ডি’ ইউনিটের ১ম শিফট (বিজ্ঞান) এবং বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০ পর্যন্ত দ্বিতীয় শিফট (বিজ্ঞান) ও ৩য় শিফট (বিজ্ঞান) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ভর্তি পরীক্ষার ফলাফলসহ সংশ্লিষ্ট যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://iu.ac.bd) থেকে জানা যাবে।
বার্তাবাজার/এমকে