বুধবার সকালে টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শীর্ষক আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাজীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কালিহাতী মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলার আ’লীগের সম্মানীত সদস্য ও মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা খন্দকার আব্দুল মাতিন, সাবেক ইউপি সদস্য হবিবুর রহমান, আ’লীগ নেতা মোক্তার আলী, উপদেষ্টা সাংবাদিক আব্দুস সাত্তার, রাইসুল ইসলাম লিটন, মাসুদুর রহমান মারুফ, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক সায়েম মল্লিক, বল্লা ইউপি স্বোচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বকুল আহমেদ,মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রাব্বীসহ কাজীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে কাজীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বার্তাবাজার/এমকে