লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ট্রাফিক পুলিশ বুধবার সকাল সাড়ে ১১টায় পৌরশহরের পুলিশ চত্বরে পুলিশ বক্সের সামনে ট্রাফিক আইন সম্বন্ধে শতাধিক যানবাহন চালকদের মাঝে গনসচেতনতায় আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেন।
সড়কের নতুন আইন আগামী পহেলা ডিসেম্বরে কার্যকর করার লক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চালকদের উদ্দেশ্য বলেন আইন করে সব কিছু শতভাগ হয়নি। নিজেরা সচেতন হয়ে গাড়ী চালাতে হবে।
ট্রাফিক আইন মেনে চলতে আজকের গণসচেতনা ও লিফেলট বিতরণ। ওসি বলেন নতুন আইন মেনে চলতে হবে। কাউকে আইনের বাহিরে ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের জেল ও জরিমানা সহ সড়ক পথে যাত্রী ওঠা-নামা, গাড়ীর বৈধ কাঁগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট পরতে হবে। বাস-ট্রাক ও পরিবহনে বড়- ছোট যানবাহন উপর নতুন আইন মেনে চলতে হবে। পরেই তিঁনি সিএনজি সহ বিভিন্ন চালকের মাঝে লিফলেট বিতরণ করেন।
বার্তাবাজার/এমকে