লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় অফিস কার্যালয় অনুষ্টিত হয়।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত এসও আব্দুল মোতালেবের সভাপতিত্বে ফিরোজ আলমের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মনির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান,মেয়র আবুল খায়ের পাটোয়ারী,থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, সোনাপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন, সাংবাদিক খালেদ মাহমুদ সহ প্রমূখ।
বার্তাবাজার/এমকে