গ্যাসের স্বল্প চাপ সমস্যা সমাধানে কাজ করবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এ জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বাড্ডা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
তিতাস সূত্র জানায়, মধ্য বাড্ডা বাজার রোড এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে কাজ করা হবে। এ জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উত্তরবাড্ডা বাজার থেকে মধ্যবাড্ডা কাঁচাবাজার পর্যন্ত মেইন রোডের পূর্ব পাশের এলাকা, আদর্শনগর, উত্তর বাড্ডা, রাজউক পুনর্বাসন এলাকা, হোসেন মার্কেট, লুৎফুন টাওয়ার, নিমতলী ও আশপাশ এলাকার শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্রাহদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তাবাজার/কে.জে.পি