বাল্যবিয়ে থেকে রক্ষা পেল তৃতীয় শ্রেণির ছাত্রী

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রী। মঙ্গলবার রাতে ওই স্কুলছাত্রীর বাড়িতে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, উপজেলার ধারাবারিষা ইউপির ধারাবারিষা গ্রামের মুন্সিপাড়ায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে স্কুলছাত্রীর বাড়িতে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এরপর মেয়েকে প্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার জন্য বাবার কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর