ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১৩

ইরাকে গত ২৪ ঘন্টায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। অক্টোবরের শুরু থেকে চলে আসা সরকার বিরোধী বিক্ষোভ দমাতে সরকার গত এক সপ্তাহের সহনশীল অবস্থান থেকে সরে এসে পূর্বের মতো কঠোর অবস্থানে যাওয়ার ফলেই অল্প সময়ে এত বেশি প্রাণহানীর ঘটনা ঘটলো।

সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ বিক্ষোভকারী নিহত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় নিহত হন আরও ৫ জন। এর আগে কয়েকদিন পুলিশ বিক্ষোভকারীদের দমাতে টিয়ার সেল ও রাবার বুলেট ব্যবহার করলেও সোমবার থেকে তাজা গুলি ব্যবহার শুরু করছে।

কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে।

নিরাপত্তা বাহিনীর হাতে গত শনিবার এক বিক্ষোভকারী নিহত ও ৯১ জন আহত হওয়ার পর আন্দোলনে তীব্রতা বেড়েছে।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত আড়াইশর বেশি মানুষ নিহত হয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর