থাইল্যান্ডে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫

থাইল্যান্ডের ইয়ালা প্রদেশে একটি চেকপোষ্টে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১৫ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রামোট প্রোম জানিয়েছেন, সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। হামলায় আরও চারজন আহত হয়েছেন।

গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় হতাহতের ঘটনা। সেনা মুখপাত্র প্রামোট বলেন, বিদ্রোহীরা হামলা চালালে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। অপরদিকে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

হামলাকারীরা সেখানে গোলাগুলি চালিয়েছে এবং বিস্ফোরকও ব্যবহার করেছে। কর্তৃপক্ষ এ ঘটনাকে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা বলে উল্লেখ করেছে। প্রামোট বলেন, এটা বিদ্রোহীদের কাজ বলেই মনে হচ্ছে। গত কয়েক বছরে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক বছরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটছে। বিদ্রোহীরা বলছে, তারা ওই অঞ্চলকে স্বাধীন করতে লড়াই করে যাচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর