জাবির রেজিস্ট্রার অফিসের কর্মকর্তাদের সরালেন শিক্ষার্থীরা

অবরোধের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেন।

এর আগে দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার (৫ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম আনুষ্ঠিনিক বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওইদিন বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা সব শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়।

ওই নির্দেশ অমান্য করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ ও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাত ১০টার দিকে বেগম সুফিয়া কামাল হল ও প্রীতিলতা হলের তালা ভেঙে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এদিকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ইতোমধ্যে অনেকেই আতঙ্কে ক্যাম্পাস ছেড়েছেন বলে জানা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর