মোস্তাফিজ রাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার (০৫ নভেম্বর) ‘বি’ ইউনিটের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা ৩০মিনিট থেকে সকাল ১০ টা ৩০মিনিট পর্যন্ত, বেলা ১১টা ৩০মিনিট থেকে দুপুর ১২ টা ৩০মিনিট পর্যন্ত, দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট চার শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতি ছিলো প্রায় শতভাগ। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বডির ব্যাপক তৎপরতা এবং গোয়েন্দা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির মধ্য দিয়ে আজও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ফ. ম. আকবর হোসাইন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মহাঃ আনোয়ারুল হক, অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ নওয়াব আলী খান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস