জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে জরুরী সিন্ডিকেট ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ও হল ভেকেন্টের ঘোষণা করেছে প্রশাসন। তবে সেই সিন্ডিকেটে ৭ জন সদস্যের মধ্যে ২ জন সদস্য হল ভ্যাকেন্টের বিরোধিতা করেন। তারা হলেন- উপ-উপচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন ও সাবেক উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবির। তাদের ‘বিরোধীতা আমলে না নিয়ে’ উপাচার্যপন্থি সিন্ডিকেট সদস্যরা হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত নেন।
উপ উপাচার্য (প্রশাসন) আমির হোসেন বলেন, ‘আমি এবং অধ্যাপক শরিফ এনামুল কবির স্যার সিন্ডিকেটে হল ভ্যাকেন্টের বিরোধিতা করেছি। বিশ্ববিদ্যালয়ে হল ভেকেন্টের মত পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু উপাচার্যপন্থি শিক্ষকরা জোর করে হল ভ্যাকেন্টের ঘোষনা দেয়। আমরা আজকের ঘটনা তদন্তে কমিটি গঠনের দাবিও জানিয়েছিলাম।’
সাবেক উপাচার্য শরিফ এনামুল কবির বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা হল ভ্যাকেন্টের বিরোধিতা করি।
বার্তাবাজার/ডব্লিওএস