বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছে প্রেমিকা। দীর্ঘ দশ বছরের প্রেমে শারিরিক সম্পর্ক করে ধোকা দেয়ার অভিযোগ ঐ প্রেমিকের বিরুদ্ধে।
সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে অনশনে বসা ঐ প্রেমিকার দাবি বিয়ে না করলে বিষ পানে আত্মহত্যা করবেন তিনি। এদিকে তার অনশনের কারনে বাড়ি থেকে পালিয়েছে প্রেমিকের পরিবারের লোকজন।
জানা যায়,শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ভূরঘাটা গ্রামের জলিল প্রামানিকের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবী বিভাগে অধ্যয়নরত ছাত্র জয়নাল আবেদিন নয়নের সাথে বগুড়া কাটনারপাড়া এলাকার ডিপ্লোমা নার্সিংয়ে পড়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। কিন্তু প্রেমিক নয়ন সম্প্রতি অন্য এক মেয়ে কে বিয়ে করতে চাইলে বিয়ের দাবিতে প্রেমিক নয়নের বাড়িতে অনশনে বসে ঐ প্রেমিকা।
এব্যাপারে ঐ প্রেমিকা জানান,আমি ৭ম শ্রেণিতে পড়া অবস্থায় প্রলোভন দিয়ে নয়ন তার বন্ধু আনোয়ারের বাসায় নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। তার পর থেকে মান সম্মানের ভয়ে তার সাথে সম্পর্ক চলমান রাখি।
এখন আমি ডিপ্লোমা নাসিং এ পড়ি। নয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার সাথে জন্মদিন, ভালোবাসা দিবসসহ বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক হয়। আমাকে বিয়ে করবে এমন আশ্বাসে আমি তার সাথে সম্পর্ক চালিয়ে যাই। কিছু দিনপূর্বে আমি বুঝতে পারি সে আমার সাথে ব্লাকমেইল করেছে, বিয়ের কথা বললে সে বিভিন্ন তালবাহানা করতে থাকে, তাই উপায় না পেয়ে আমি এখানে এসে অনশনে বসেছি। আমার কেউ নেই, আমি অসহায় হয়ে পরেছি, নয়ন এখন আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা কর ছাড়া কোন উপায় থাকবেনা। আমি প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
এব্যাপারে প্রেমিক নয়নের বাবা আবদুল জলিলের সাথে কথা বললে তিনি জানান, আমি ঐ মেয়ের দাবি মেনে নিবনা। প্রয়োজনে আইনের সহায়তা নেব। মুঠোফোনে প্রতারক নয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে চাঞ্চল্যকর এ ঘটনা সম্পর্কে জানতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/ডব্লিওএস