শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন ভারতীয় সীমান্ত এলাকার ঝুলগাঁও বিজিবির কর্ণঝোড়া সীমান্তে জনমানবহীন পরিত্যক্ত যায়গা থেকে ৪০ বোতল অফিসার চয়েজ ব্লু ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি দল। ৫ নভেম্বর সোমবার রাতে নিয়মিত টহলে বের হয়ে এই মদগুলো উদ্ধার করে।
এ ব্যাপারে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার খন্দকার আব্দুল হাই বলেন, প্রতিদিনের মত সিমান্ত নিরাপত্তা টহলের অংশ হিসেবে আজ রাতে আমার নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝুলগাঁও এলাকার পাহাড়ি টিলায় অবস্থান নেই। তবে আমাদের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত ৪০ বোতল মদের দাম আনুমানিক ৬০ হাজার টাকার মত হবে বলেও তিনি জানান।
বার্তাবাজার/ডব্লিওএস