শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন জব্দ

শেরপুর জেলা শহরের নবীনগর হাজীর মোড় এলাকায় ৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ গোডাউন থেকে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সাইজের পলিথিন ব্যাগ জব্দ করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন এর নেতৃত্বে সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ ও পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রাসেল নোমান মঙ্গলবার সন্ধ্যায় নবীনগর হাজীর মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় একটি তালাবদ্ধ গোডাউনের তালা ভেঙ্গে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিনের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। ভ্রাম্যমাণ আদালত অভিযান কালে গোডাউনে রক্ষিত পলিথিনের মালিককে খুঁজে পায়নি।

পরে জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন বার্তা বাজারকে জানিয়েছেন।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর