শেরপুরে ক্লিনিকে সিজার করার সময় নবজাতক শিশুর মৃত্যু

শেরপুর জেলা শহরের একটি ক্লিনিকে ভুল চিকিৎসা ও সিজার করার সময় ৪ নভেম্বর সোমবার রাতে নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শেরপুর পৌর শহরের বাসন্তীপাড়া মহল্লায় ‘ ইউনাইটেড হাসপাতালে’ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ পাওয়া যায় ওই প্রসূতির প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্স পালিয়ে যায়। পরে রাতেই গুরুতর অসুস্থ প্রসূতিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ছবি: বার্তা বাজার

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার উত্তর গৌরীপুর মহল্লার শাহিনুর রহমানের গর্ভবতী স্ত্রী তানিয়া বেগম (২০) কে সন্তান প্রসবের জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ অবস্থায় রাত ৯টার দিকে তানিয়া বেগমকে ডাঃ মুসলিমা আক্তার মৌসুমী সিজার করলে তার গর্ভের সন্তান মারা যায়। এদিকে নবজাতক মারা যাওয়ার পর প্রসূতির স্বজনরা প্রতিবাদ করলে তাদের লাঞ্ছিত করে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে হাসপাতালের সকল নার্স ও চিকিৎসক পালিয়ে যায়। পরে তানিয়া বেগমের অবস্থার অবণতি ঘটলে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, হাসপাতালে নবজাতকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত আছেন তবে প্রসূতির পক্ষ থেকে এব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর