দেশের ৬৮টি কারাগারে ১৪ জন চিকিৎসক!

২০১৮ সালে ২০ জন কারাগারে নিয়োগ দেয়া হলেও ১৬ জন এখনও কাজে যোগ দেননি।
কেন তারা যোগদান করেননি তা আগামী ১১ নভেম্বরের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

দেশের ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে বর্তমানে চিকিৎসক রয়েছেন ১৪ জন। অপরদিকে ৪০ হাজার ৬৬৪জন ধারণ সংখ্যার বিপরীতে রয়েছেন ৮৬ হাজার ৯৯৮জন।

২০১৮ সালের ২৮ জানুয়ারি ২০ জন চিকিৎসককে কারাগারে পদায়ন করা হয়। এর মধ্যে ৪জন কাজে যোগদান করলেও বাকী ১৬জন এখনো যোগদান করেননি। কেন ওই ১৬জন যোগদান করেননি তা আগামী ১১ নভেম্বরের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ পরবর্তী আদেশের জন্য ১১ নভেম্বর দিন ঠিক করে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর