অনুশীলনে চোট পেয়েছেন টাইগার ক্রিকেটার

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করে বেশ ফুরফুরে টাইগাররা। দিল্লী জয়ের এবার মিশন রাজকোট জয়ের। তবে, সেখানে গিয়ে পেতেই হলো অস্বস্তিকর খবর। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় চোট পেয়েছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হয় টাইগারদের অনুশীলন। প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার অনুশীলনে নামে বাংলাদেশ।

অনুশীলনে শুরুতেই ব্যাট করতে নেমে স্কুপ করতে গিয়ে কেটে যায় তার থুতনি। তবে, গুরুত্ব না দিয়ে এই অবস্থায়ই অনুশীলন চালিয়ে যান। তবে, ঝুঁকি নেননি দলের ফিজিও। তাই অ্যাম্বুলেন্সের ভেতরেই কেটে যাওয়া থুতনিতে দেয়া হয় একটি সেলাই।

এদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা গুরুতর নয়।

আগামী ৭ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যায় সাড়ে সাতটা এই ভেন্যুতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর