বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০১৮-১৯ অর্থবছরের প্রাপ্ত সাধারণ স্বেছাসেবী সংস্থা এবং
সমাজসেবা অধিদফতর হতে প্রাপ্ত প্রায় ১৪ জন ক্যান্সার রোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
চেক বিতরনে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলম, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমূখ।
এসময় ১৪ জন ক্যান্সার রোগীকে ৭লক্ষ টাকা, ৬১ টি সাধারণ স্বেছাসেবী সংস্থাকে ৬ লক্ষ ৭৯ হাজার টাকা, আধুনিক সদর হাসপাতাল সহ রোগী কল্যাণ সমিতিকে ১০ লক্ষ ৫০ হাজার, সমন্বয় পরিষদে ১ লক্ষ ৯০ হাজার ও অপরাধী সংশোধণ ও পুর্নবাসন সমিতিকে ১ লক্ষ ৪৫ হাজার টাকার মোট ২৭ লক্ষ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে