সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক মামলার আসামীসহ ৪১ জনকূ আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ২ জন, তালা থানা থেকে ১ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৩ জন ও দেবহাটা থানা থেকে ১ জনকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৫৯৬ পিস ইয়াবা।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বার্তাবাজার/এমকে