ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বার উপজেলার খাদঘর এলাকার থেকে লাগেজে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উপজেলার খাদঘর এলাকায় মহাসড়কের উত্তর পাশে একটি লাল লাগেজ পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল লাগেজ থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে।
লাশের সুরতহালের রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুনীকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার লক্ষ্যে মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুবৃর্ত্তরা।
এ ব্যাপারে দেবীার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই তরুনীর লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক) প্রেরণ করা হয়েছে। এ ঘটনায়, দেবীদ্বার থানায় একটি অজ্ঞাত হত্যা মামলায় দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/কে.জে.পি