ঠাকুরগাঁওয়ে দারোগার বিরুদ্ধে নারী নিয়ে ফুর্তি করার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার কর্মরত এক দারোগার বিরুদ্ধে ভাড়া বাসায় প্রমোদবালা নিয়ে ফুর্তি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

জানা গেছে, পীরগঞ্জ পোস্ট অফিসের কোয়ার্টার ভাড়া নিয়ে প্রায় চার বছর ধরে বসবাস করে আসছেন পীরগঞ্জ থানার এসআই শাখাওয়াত হোসেন।

গত শনিবার সকালে ওই বাসায় কালো বোরকা পরিহিত এক নারীকে ঢুকতে দেখে স্থানীয়রা সেখানে গিয়ে অবস্থান নেন। এ সময় অবস্থা বেগতিক দেখে এসআই শাখাওয়াত হোসেন বাসার মূল গেট তালাবদ্ধ করে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে দ্রুত থানায় খবর দিয়ে তিনি সটকে পড়েন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে সেখানে অবস্থান নেয়।

পরে পুলিশের সহযোগিতায় বাসায় অবস্থানরত অজ্ঞাত ওই নারীকে বাসার পেছনের প্রাচীরের ওপর দিয়ে বের করে দেয়া হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক মানবাধিকারকর্মী।

স্থানীয়রা জানান, ওই দারোগা প্রায়ই তার বাসায় নারী নিয়ে এসে আমোদফুর্তি চালিয়ে যাচ্ছেন। বিষয়টি এলাকায় ওপেন সিক্রেট।

এ বিষয়ে এসআই সাখাওয়াতের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আপনারা সাংবাদিকরা আমার বাসায় সিসি ক্যামেরা লাগান। সেখানে বসে থাকেন।

তিনি আরও বলেন,আমি বৈরচুনা পুলিশ ক্যাম্পে ডিউটিতে আছি। রাতে এসে কথা বলবো। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আকরাম আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর