ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকাগামী একটি ট্রেন শহরের গলাচিপা এলাকায় ওই যুবককে চাপা দেয়।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

সোয়া ১০টার দিকে শহরের গলাচিপা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। এতে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রেলওয়ে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর