রামগঞ্জে ছাত্রলীগের সেক্রেটারিকে স.প্রা.বিদ্যালয়ের বিদ্যুৎশাহী পদে মনোনয়ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎশাহী পদে মনোনয়ন পেয়েছেন ভাটরা ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন শেখ।

ভাটরা মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎশাহী পদে মনোনয়ন পাওয়ার পর থেকে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে অংশ নিয়ে ইতিমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছেন তিনি।

জানা যায়, ভাটরা মাইজপাড়া শেখের বাড়ির জীবন শেখ রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে ভাটরা ইউপিতে কাজ করে যাচ্ছেন।বিভিন্ন সময় গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।

সমাজ থেকে মাদক নিয়ন্ত্রন, প্রশাসনকে সহযোগিতা, রাস্তা ঘাট সংস্কার, অবৈধ ট্রলি বন্ধ, ইউনিয়ন পরিষদের সেবা গ্রহনে সাধারণ মানুষকে সহযোগিতা প্রদান, আন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সমাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন। শুধু তাই নয় তিনি একজন ক্রীড়া প্রেমিক ও।বর্তমানে মাইজপাড়া শেখ রাছেল স্মৃতি সংসদের সভাপতি, জাগো মোহাম্মদপুর ক্লাবের ক্রীড়া সম্পাদক সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত আছেন।

তার সার্বিক কর্মদক্ষতায় রামগঞ্জ আসনের মাননীয় এমপি ড. আনোয়ার খান ভাটরা মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎশাহী পদে তাকে মনোনয়ন প্রদান করেন। এজন্য এলাকাবাসী সন্তুষ্ট হয়ে এমপি মহোদয়কে ধন্যবাদও জানিয়েছেন।

ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের বিদ্যুৎশাহী সদস্য জীবন শেখ বলেন, আমি ছোটবেলা থেকেই রাজনীতি করে আসছি।আমার পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশ নিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করছি।

আমাকে মাননীয় এমপি ড. আনোয়ার খান বিশ্বাস করে যে গুরুদায়িত্ব প্রদান করেছেন তার জন্য আমি উনার কাছে চিরকৃতজ্ঞ।আমি বিদুৎশাহী সদস্য পদে দায়িত্ব পাওয়ার পরপরই শিক্ষক সংকট দুর করার লক্ষে অস্থায়ী শিক্ষক নিয়োগের ব্যাবস্থা করেছি।বিদ্যালয়ে নতুন ওয়াশ ব্লক স্থাপনের কাজ চলছে।

আমার মুল লক্ষ হলো শিক্ষার মানোন্নয়নের জন্য কাজ করা, শিক্ষার আলোয় গ্রামকে আলোকিত করা, বিদ্যালয়ের কোন শিক্ষক শিক্ষিকাবৃন্দ যেন ক্লাস ফাকি না দিতে পারে,প্রতিষ্ঠানে কোন অনিয়ম, দুর্নিতী, ইত্যাদি হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখছি।তাছাড়াও বিদ্যালয়ের মাঠ সংরক্ষনে জরুরি বাউন্ডারি ওয়াল স্থাপন, বিদ্যালয়ে যাতায়াতের ঝরাঝীর্ন রাস্তা সংস্কার ইত্যাদি কাজগুলো করা খুবই জরুরী।

বিদ্যালয়কে নিয়ে আমার স্বপ্ন বাস্তবায়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সকলের দোয়া সাথে থাকলে ও মাননীয় এমপি মহোদয় এবং ইউপি পরীষদের চেয়ারম্যানের সহযোগিতা পেলে অত্র বিদ্যালয়ের পড়াশুনার মানোন্নয়ন সহ আভ্যন্তরীণ সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো। বিদ্যালয়টিকে রামগঞ্জ উপজেলায় সেরা বিদ্যালয় হিসেবে পরিচিত করে তুলতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর