সদ্য প্রয়াত সাংবাদিক হারান মিত্রের স্মরণে আলোচনা ও শোক সভা

সদ্য প্রয়াত ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক হারান মিত্রের অকাল প্রয়াণে এক আলোচনা সভা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আলফাডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে এ আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কালোব্যাচ ধারণ ও প্রয়াত সাংবাদিক হারান মিত্রের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলমগির কবীরের সঞ্চালনায় আলোচনা সভায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান (সাইফার), আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করীম, দৈনিক প্রথম আলো পত্রিকার ব্যুরো প্রধান পান্না বালা,গোপালপুর ইউপি চেয়ারম্যান এনামুল হাসান, বুড়াইচ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আরজেএফ কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সেকেন্দার আলম, এনটিভি’র জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো ও দৈনিক সময়ের ভাবনা পত্রিকার সহ-নির্বাহী সম্পাদক তৈয়বুর রহমান কিশোরসহ আলফাডাঙ্গা, বোয়ালমারী ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন কর্মরত সাংবাদিক বক্তৃতা প্রদান করেন।

সভায় বক্তারা সাংবাদিক হারান মিত্রের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তার সততা,আন্তরিকতা ও স্পষ্টভাষিতার জন্য সবার কাছে ছিলেন সমাদৃত।হারান মিত্র সাংবাদিকতায় ন্যায় ও নিষ্ঠার আদর্শের প্রতীক হয়ে থাকবেন।

উল্লেখ্য, সাংবাদিক হারান মিত্র গত ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০মিনিটে ঢাকার মিরপুরের আল হেলাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিডনি রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫বছর। সে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া গ্রামের সুভাষ মিত্র ও সন্ধ্যা রানী মিত্রের একমাত্র ছেলে। মৃত্যুকালে সে তার এগারো বছরের পুত্র পিয়াস মিত্র ও দেড় বছরের কন্যা প্রিয়ন্তী মিত্র নামে দুই সন্তান রেখে গেছেন। এ ছাড়া তিনি বাবা-মা, স্ত্রী, বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর