দৈনিক ৪০ কাপ চা খেতেন তিনি! অতঃপর…

প্রতিদিন প্রায় ৪০ কাপ চা খেতেন ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা টিনা ওয়াটসন। চায়ের প্রতি ভালোবাসা থেকেই চেয়েছিলেন মৃত্যুর পরও তার সঙ্গে জড়িয়ে থাকুক চা।

টিনা ওয়াটসন সেই ইচ্ছাপূরণের জন্য টি-ব্যাগের মতো কফিনের মধ্যে সমাধি দেয়া হল তার মরদেহ।

চার বছর আগে নিজের এই ইচ্ছার কথা মেয়েকে জানিয়েছিলেন টিনা। সম্প্রতি ৭৩ বছর বয়সে তিনি হার্ট এ্যাটাকে মারা যান। তাই মার শেষ ইচ্ছা পূর্ণ করলেন মেয়ে।

টিনা ওয়াটসনের মেয়ে জেবস ডোনোভান জানান, ‘আমার হাস্যরসিক মা রোজ ৩০-৪০ কাপ চা খেতেন। চায়ের সঙ্গে ভালোবাসা ছিল তার। চার বছর আগে আমাকে শেষকৃত্যর এই ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। সেই ইচ্ছাপূরণের সমস্ত চেষ্টা করেছি আমরা।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর