নোয়াখালী জেলার ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের অংশগ্রহনে উগ্রবাদ বিরোধী সামাজিক সচেতনতা শীর্ষক সেমিনার সকালে নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্প এর অর্থায়নে সেমিনারটির উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক য্যেতি খীসা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার সাঈদ নাসিরুল্লাহ।
সেমিনারে জেলার ৯টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক চেয়ারম্যান ও মেম্বারগন অংশগ্রহন করেন।
বার্তা বাজার/এম.সি