গোপালগঞ্জের কোটালীপাড়া থানার প্রবেশ দ্বারে ও ডিউটি অফিসারের রুমে ব্যতিক্রমী সাইনবোর্ড টানানো হয়েছে। এতে মূল প্রবেশ দ্বারে লেখা আছে ‘কোটালীপাড়া থানায় মামলা বা জিডি করতে টাকা লাগে না’ আর ডিউটি অফিসারের কক্ষে লেখা আছে ‘এখানে অসহায় গরীবদের বিনা টাকায় জিডি/অভিযোগ লিখে দিয়ে সহায়তা করা হয়’।
কোটালীপাড়া থানায় সদ্য যোগদান করা ওসি শেখ লুৎফর রহমান এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ওসির এই উদ্যোগকে কোটালীপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন।
কোটালীপাড়া থানা পুলিশের ওসি শেখ লুৎফর রহমান বলেন, থানায় সেবা প্রত্যাশীরা যাতে কোনো প্রকার প্রতারণা বা হয়রানির শিকার না হয় সে জন্য এ সাইনবোর্ড টানানো হয়েছে। আমরা কোটালীপাড়া থানার পক্ষ থেকে টাকা ছাড়াই জনগণকে সেবা দিচ্ছি এবং ভবিষ্যতেও দিতে চাই।
বার্তা বাজার/এম.সি