ভেঙে ফেলা হলো সাবেক এমপির বেয়াইয়ের চারতলা ভবন

খুলনায় খাল দখল করে নির্মাণ করা প্রভাবশালীদের বাড়িও ভেঙে দিচ্ছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)
গতকাল সোমবার দুপুরে খুলনা-২ আসেনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের বেয়াইয়ের চারতলা বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয়েছে।
বেয়াই কাজী আবদুস সোবহানের চারতলা ভবনের অর্ধেক খালের মধ্যে পড়েছে। সীমানা প্রাচীর, কার্নিশসহ একাংশ ভাঙার পর বাকি স্থাপনা সরিয়ে নিতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

কেসিসি সূত্রে জানা গেছে, গেল এক সেপ্টেম্বর থেকে নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। গেল দুই মাসে ময়ূর নদী ও ২৪টি খালের ৪৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চলমান এই অভিযানে গতকাল সোমবার নগরীর টুটপাড়া এলাকায় অবস্থিত ঘাটের খালের একটি চারতলা ভবনের একাংশ, একটি দুইতলা বাড়ির একাংশ, পাঁচটি সেমিপাকা ভবনের একাংশ, একটি দুইতলা বাড়ির একাংশ, পাঁচটি সেমিপাকা ঘর, চারটি কাঁচা স্থাপনা, সাতটি সীমানা প্রাচীর ও ১৬টি দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা কেসিসির বৈষয়িক কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার জানান, গেল দুই মাসে ময়ূর নদী ও ২৪টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

টুটপাড়া ঘাটের খালে বেশ কয়েকটি বহুতল ভবনসহ ১৭টি স্থাপনা ছিল। সোমবার সেগুলো উচ্ছেদ করা হয়েছে। অন্য দুটি খালে ২০টি অবৈধ স্থাপনা রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর