নগরীর আকবরশাহ থানার বিশ্বকলোনী ও কালুশাহ এলাকায় সোমবার (০৪ নভেম্বর) বিকাল ও রাতে পরিচালিত পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, “সোমবার বিকালে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকায় অভিযান চালিয়ে মনির(২৮) ও আলমগীর(৩০) নামক দুই ইয়াবা কারবারিকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরে আলমগীরের দেওয়া তথ্য মতে বিশ্বকলোনীর এইচ ব্লকে তার বাসা থেকে উদ্ধার করা হয় আরও ৩৩ হাজার ৩৫০ পিস ইয়াবা সহ বেশ কিছু নগদ টাকা ও কয়েকটি চোরাই মোবাইল সেট।”

এছাড়া সোমবার রাতে আকবরশাহ থানার কালুশাহ এলাকায় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জগামী একটি বাস হতে খোকন(৩০) নামক এক যাত্রীকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয় বলে জানান র্যাব সহকারী পুলিশ সুপার তারেক আজিজ।
বার্তাবাজার/ডব্লিওএস