রামগঞ্জে শিক্ষা উপকরন বিতরন করলেন ছাত্রলীগ নেতা অপু মাল

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুর্ব বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের পক্ষ থেকে উক্ত শিক্ষা উপকরন বিতরন করেন রামগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অপু মাল।

এসময় প্রায় ২০০ ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরন ও দুপুরের টিফিন বিতরন করা হয়। শিক্ষা উপকরন বিতরনের সময় অপু মালের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম খান, কাঞ্চনপুর ইউপি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাকির মোল্লা, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা মহিন মাল, মারুফ, শেখ ফরিদ, শান্ত পাঠান, ফাহিম, আরমান, জীবন, হামিদ সহ প্রমুখ।

শিক্ষা উপকরন বিতরন প্রসঙ্গে অপু মাল বলেন, শিক্ষা বান্ধব রামগঞ্জ গড়বো শ্লোগানে মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক রামগঞ্জের প্রত্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বৃদ্ধির লক্ষে সকলের মাঝে শিক্ষা উপকরন বিতরন করে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে যাচ্ছি।যাতে করে শিক্ষার্থীরা পড়াশুনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জন করতে পারে। একজন ছাত্রলীগের কর্মী হিসেবে এই ধরনের কাজ করতে গিয়ে আত্নতৃপ্তি পাই। সবসময় এর ধারা অব্যাহত রাখতে মাননীয় এমপি ড. আনোয়ার খানের নির্দেশনা মেনে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর