হেলমেট বিহীন চালকদের হেলমেট পরিয়ে দিলেন ওসি

যশোর কেশবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আবু সাঈদ “সড়ক আইন মেনে চলি,নিরাপদে বাড়ি ফিরি” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার(৪ই নভেম্বর)দুপুরে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরিয়ে দেন।তিনি যানবাহন চালকের সড়ক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করেন এবং হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের নিরাপদে গাড়ি চালানো ও বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দিয়ে তাদেরকে নতুন হেলমেট পরিয়ে দেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আবু সাঈদ বলেন, যে সকল মোটরসাইকেল চালকদের হেলমেট অবস্থায় পাওয়া যায়নি তাদের ভেতর ৫ জনকে নুতন হেলমেট কেনানো হয়েছে। বাকী ৫ জন বাড়ি থেকে হেলমেট আনার পর মাথায় পরিয়ে দেওয়া হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর