যশোর লাথি দিয়ে বৃদ্ধকে খুন

যশোর ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের পায়ের লাথিতে মইনউদ্দীন গাজী (৯০) নামে এক বৃদ্ধের নিহত হয়েছেন। সোমবার(৪ই নভেম্বর) এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে তোফাজ্জেল হোসেন গাজী জানিয়েছেন,দীর্ঘদিন ধরে প্রতিবেশি ইসহক আলীর সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।সোমবার সকালে মইনউদ্দীন গাজী তার জমির সীমানা নির্ধারণ করছিলেন। এ সময় ইসহক আলীর ছেলে আশদুল ইসলাম উত্তেজিত হয়ে বৃদ্ধ মইনুদ্দিন গাজীকে লাথি মেরে রাস্তার পাশে ফেলে দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে দুপুর দুই টায় ঝিকরগাছা থানার এসআই সিরাজুল ইসলাম লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করে বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আটকে অভিযান চলছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর