প্রতিহিংসার কারণে শাসকদের কানে একজন মুক্তিযোদ্ধার আর্তনাদও পৌঁছেনি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মারা যাওয়ার আগে মির্জা ফখরুলের কাছে বাংলাদেশে আসার আকুতি জানিয়েছিলেন।

খোকার মৃত্যুর পর সোমবার ঢাকসুর ভিপি নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

বার্তা বাজারের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- ‌স্বাধীনতার ৪৮ বছরের অর্জন! স্বদেশের মাটিতে মৃত্যুবরণের আকুল আকুতি জানিয়েও ৬ মাসে পাসপোর্ট মেলেনি বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার মেয়র ও বর্ণাঢ্য রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার।

ডাকসু ভিপি নুরুল হক নুরুর স্ট্যাটাস

মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন নিজের জীবনকে বিপন্ন করে দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

স্বাধীন দেশে রাজনৈতিক প্রতিহিংসার রাষ্ট্রব্যবস্থার শাসকদের কানে একজন মুক্তিযোদ্ধার আর্তনাদও পৌঁছেনি। গণতন্ত্রের মুখোশে জনবিরোধী স্বৈরতন্ত্র আর একদলীয় শাসন প্রতিষ্ঠায় ভিন্নমতের ওপর দমন-পীড়ন, গুম,খুন, হামলা, হয়রানি-এই হচ্ছে ৪৮ বছরের স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের চিত্র!

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর