চিপসের প্যাকেটে খেলনা না রাখতে রিট

বাজারে পাওয়া বিভিন্ন কোম্পানির চিপসের প্যাকেটে শিশু খেলনা রাখার ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট হয়েছে। বাজারজাত করা চিপসগুলো প্রত্যাহারেরও নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট পিটিশন দায়ের করেন।

মনিরুজ্জামান বলেন, বিষয়টির ওপর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর