মিরপুর শেওড়াপাড়ায় একটি ভবনের আগুন ১ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রনে আনে স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিসের কর্মীরা। সন্ধা ৭ টার কিছু পরে শেওড়াপাড়ার জামতলা এলাকার ওই বাসাটিতে আগুনের সুত্রপাত ঘটে।
স্থানীয়রা জানান, বাসাটির ২য় তলায় একটি কার্টুন ফেক্টরি ও নিচে ঔষুধ ফেক্টরি আছে। সেখানে ৭টার কিছু পর তারা ধোয়া দেখতে পান ও ফায়ারসার্ভিসকে খবর দেন। পরে ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
বার্তাবাজার/ডব্লিওএস