সম্প্রতি ইউটিউবে প্রকাশ হলো তরুণ নির্মাতা আকাশ আমিনের নতুন শর্টফিল্ম ‘ব্ল্যাকমেইল’। আজিশা রহমান ইতির চিত্রনাট্যে এই শর্টফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল, প্রিমা ও আসিফ আলম। পোস্ট বক্সের ব্যানারে নির্মিত এ শর্টফিল্মের চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন সজিব খান।
আজিশা রহমান ইতির চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন- আফফান মিতুল, প্রিমা ও আসিফ আলম।
পোস্ট বক্সের ব্যানারে রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে এ স্বল্পদৈর্ঘ্যের দৃশ্যধারণের কাজ করা হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন সজিব খান, নির্বাহী পরিচালনায় কাজী সবুজ।
পোস্ট বক্সের ব্যানারে ‘ব্লাকমেইল’ প্রযোজনা করেছেন শহীদ খান।
নির্মাতা আকাশ আমিন ‘বার্তা বাজার’ অনলাইনকে জানান, গল্পে সবাই বিনোদন পাবেন। যতই মন খারাপ থাকুক হাসতেই হবে। প্রানবন্ত একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ব্লাকমেইল’।
তিনি আরও বলেন, আফফান মিতুল, প্রিমা, আসিফ আলম এতো দারুন অভিনয় করেছে যে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি দেখতে দেখতে মনে হবে যেন কোন রোমান্টিক কমেডি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখছি।
গল্প প্রসঙ্গে জানা যায়, মিতুলের সঙ্গে প্রেম করেন প্রিমা। একদিন মিতুলকে প্রিমা বলে মিতুলের দামি মোবাইল ফোন জমা রেখে আইসক্রিম খাওয়াতে। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিমাকে খুন করার জন্য মিতুল তার বন্ধু আসিফকে ভাড়া করে।
প্রেমিক-প্রেমিকার কৃপণতার নানা বিষয় নিয়ে এগিয়েছে এই স্বল্পদৈর্ঘ্যের কাহিনী।
বার্তা বাজার/এম.সি