চুয়াডাঙ্গায় দুদকের অভিযান, ৩ দালালের জেল

চুয়াডাঙ্গায় বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে তিন দালালকে হাতেনাতে আটক করেছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে তিন দিন করে কারাদ- দেওয়া হয়। সোমবার (৪ নভেম্বর) দুদকের কুষ্টিয়া সার্কেলের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

দন্ডপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা শহরের সাব্দার হোসেনের ছেলে আশারফুজ্জামান বকুল (৪৯), মৃত ইসলাম নেওয়াজের ছেলে উজ্জ্বল হোসেন (৩৩) ও আশরাফুল হকের ছেলে ইমরান হক (২৯)।

দুদকের কুষ্টিয়া সার্কেলের উপ-পরিচালক মো. জাকারিয়া জানান, প্রায় সময়ই চুয়াডাঙ্গার বিআরটিএ অফিসের দুর্নীতি নিয়ে দুদকের কাছে অভিযোগ আসত। সেই অভিযোগের ওপর ভিত্তি করে দুদক বিআরটিএ অফিসে অভিযান চালায়। এসময় সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন দালালকে হাতেনাতে আটক করে দুদক দল। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক হওয়া সবাইকে তিন দিন করে কারাদন্ড দেওয়া হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর