আদালতে আসামির আত্মহত্যার চেষ্টা

নীলফামারীতে সোমবার (৪নভেম্বর) দুপুরে নীলফামারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানীকালে এজলাসে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন মোটরসাইকেল চুরি মামলার আসামী জাহিদুল ইসলাম শুভ (৩২)।

শুভ নামের এই আসামীর বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তাকে আদালতের নির্দেশে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আইনজীবী আল মাসুদ চৌধুরী জানান, সৈয়দপুর থানার একটি চুরি মামলায় তাকে গ্রেফতার দেখানো (শ্যোন এ্যারেষ্ট) জন্য শুনানী চলছিলো। সে একাধিক মামলার আসামী হিসেবে তাকে পূনরায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে উঠানো হয়। ধারনা করা হচ্ছে, তাকে মিথ্যে ভাবে জড়ানো হচ্ছে যার কারণে সে ক্ষুদ্ধ হয়ে গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে সে। তাৎক্ষনিক ভাবে আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

সৈয়দপুর জিআরও ফজলুল হক জানান, ঠাকুরগাঁওয়ে একটি চুরির মামলায় গত ৩ অক্টোবর শুভসহ চারজন আটক হন। এর আগে গত ২৬ সেপ্টেম্বর সৈয়দপুর থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এই চুরির মামলায় তদন্ত করে ঠাকুরগাঁওয়ে আটক হওয়া চারজনের সম্পৃক্ততা পাওয়া যায়। এই মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করায় তাদের আদালতে হাজির করা হয়। তিনি বলেন, দুপুরে আদালতে শুনানী চলাকালে শুভ তার হাতকড়া দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। এতে তার গলার কিছু অংশ কেটে যায়।

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলম বলেন, হাতকড়া বা কলমের মত ভোতা কোন কিছু দিয়ে গলায় আঘাত করা হয়েছে। রোগীর আবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান তিনি। সৈয়দপুর থানা ওসি শাহজাহান পাশা জানান, চুরির মামলায় গ্রেফতার দেখানো আসামী শুভর শুনানী চলছিল এসময় তার হাতে থাকা হাতকড়া দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর