চট্টগ্রামে চোরা মোবাইল ও ইয়াবাসহ ১ জন গ্রেফতার

চট্টগ্রামে ২৬টি চোরাই মোবাইল ও ২৫০টি ইয়াবাসহ জাহেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রেয়াজ উদ্দিন বাজারের এসএম টাওয়ার থেকে রোববার জাহিদকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

ছবি: বার্তা বাজার

গ্রেপ্তারকৃত জাহেদ ওরফে জাহিদ (২৩) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তেলিপুকুর পাড়ের আব্দুল আজিজের ছেলে। জাহেদকে গ্রেফতারের সময় তার আরেক সহযোগী কলিন ওরফে খলিল কৌশলে পালিয়ে যায়। কলিন ওরফে খলিল ও গ্রেফতার জাহেদ একই এলাকার বাসিন্দা।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, রেয়াজউদ্দিন বাজারের ভিতর বেশ ক’টি দোকান ও পুরাতন রেল স্টেশন সংলগ্ন চোরা মার্কেটে চোরা মোবাইল সহ নানান চোরাই ইলেকট্রনিকস সামগ্রী গোপনে বেচা কেনা চলে। সোমবার গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, আজ সোমবার রেয়াজউদ্দিন বাজার এলাকায় চোরাই মোবাইলসহ ইয়াবার একটি চালান বেচাকেনা হবে। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে জাহিদকে রেয়াজউদ্দিন বাজার হতে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব, ২৬টি মোবাইল ফোন ও ২৫০ ইয়াবা সহ গ্রেফতার করি। এ সময় তার সাথে খলিল নামক আরেক সহযোগী ছিল। তবে সে পালিয়ে যায়।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর