সাতক্ষীরার লস্কর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারি বায়রনকে গ্রেফতার করেছে দুদক

তারনার মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার লস্কর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী জুনায়েদ হোসেন লস্কর ওরফে বায়রনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুপুরে খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের খুলনা কার্যালয়ের সহকারি পরিচালক ফয়সাল মাহমুদ জানান, জুনায়েদ হোসেন লস্কর ২০০৫ এর ২৭ সেপ্টেম্বর থেকে ২০০৯ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে খুলনার প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ ৪০৬৩ টাকা লস্কর ট্রেডার্সের অনুকলে ঋণ গ্রহন করেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত এই টাকা ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজার দাঁড়ায়। তিনি জানান, এই টাকা তিনি প্রতারনামূলকভাবে আত্মসাত করছেন বলে ব্যাংক কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট খুলনার দুদক কার্যালয় মামলা করেন। মামলাটি তদন্ত করেন দুদক কর্মকর্তা নীলকমল পাল।

উপ-পরিচালক আরও জানান, সোমবার দুপুরে জুনায়েদ হোসেন লস্করকে ওই মামলায় খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর